ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চিলমারীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গাঁজা উদ্ধার
মোঃ মাহবুবুল হাসান,চিলমারী
প্রকাশ: Tuesday, 19 May, 2026, 11:00 AM

চিলমারীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গাঁজা উদ্ধার

চিলমারীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গাঁজা উদ্ধার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার মাটিকাটা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চিলমারী থানার একটি দল দীর্ঘ সময় ধরে এলাকাটিতে নজরদারি চালানোর পর সন্দেহভাজন এক নারীকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

আটক নারী হলেন যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া এলাকার মোছা. নাজমিন আক্তার (২২)।এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে চিলমারীতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status