ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে হামের ভয়াবহ বিস্তার, ৪ মাসে হাসপাতালে ভর্তি ৭৬৮ রোগী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2026, 1:10 PM

গাজীপুরে হামের ভয়াবহ বিস্তার, ৪ মাসে হাসপাতালে ভর্তি ৭৬৮ রোগী

গাজীপুরে হামের ভয়াবহ বিস্তার, ৪ মাসে হাসপাতালে ভর্তি ৭৬৮ রোগী

গাজীপুরে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ হাম আক্রান্ত মোট ৭৬৮ জন রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ সময়ের মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৭০৭ জন রোগী। তবে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন আরও ৫৯ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৩ জন হাম রোগী। এর মধ্যে শিশু ৯ জন এবং প্রাপ্তবয়স্ক ৪ জন। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা বলছেন, শিশুদের মধ্যে হাম সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সময়মতো টিকা গ্রহণে অনীহা ও সচেতনতার অভাবকে রোগ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মনে করছেন তারা।

চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের হাম-রুবেলা টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, সর্দি, চোখ লাল হওয়া ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতাল পরিচালক ডা. আমিনুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status