ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেলদুয়ারে ভোর রাতে দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট
রাসেল সিকদার, দেলদুয়ার -
প্রকাশ: Saturday, 16 May, 2026, 11:57 AM

দেলদুয়ারে ভোর রাতে দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট

দেলদুয়ারে ভোর রাতে দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ঘোনা পাড়া এলাকায় ভোর রাতে একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের তালা ভেঙে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ঘোনা পাড়ার ব্যবসায়ী মন্টু মিয়ার দোকানে গভীর রাতে চোরের দল প্রবেশ করে। পরে দোকানের ক্যাশে থাকা নগদ টাকা, বিভিন্ন পণ্য ও প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের দাবি, নগদ অর্থসহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

সকালে দোকান খুলতে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি দোকান মালিক ও এলাকাবাসীকে জানানো হলে ঘটনাস্থলে লোকজন ভিড় করেন।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status