ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‎দক্ষিণ নাইক্ষ্যংদিয়া জুনিয়র ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
‎বাহারছড়া ক্রীড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ নাইক্ষ্যংদিয়া ফুটবল একাদশ্
‎আজিজুর রহমান রাজু
প্রকাশ: Saturday, 16 May, 2026, 11:44 AM

‎দক্ষিণ নাইক্ষ্যংদিয়া জুনিয়র ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‎দক্ষিণ নাইক্ষ্যংদিয়া জুনিয়র ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের দক্ষিণ নাইক্ষ্যংদিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে জুনিয়র ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দক্ষিণ নাইক্ষ্যংদিয়া খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
‎দক্ষিণ নাইক্ষ্যংদিয়া ফুটবল টুর্ণামেন্ট আয়োজক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ খেলায় ব্যবসায়ী হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোকখালী নাইক্ষ্যংদিয়া পানি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রুবেল।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোকখালী ৩নং ওয়ার্ডের জনপ্রতিনিধি সালাহ উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান রুবেল, ৬নং ওয়ার্ডের মেম্বার কাউছার উদ্দিন, জালাবাদ ৬নং ওয়ার্ডের মেম্বার নেজাম উদ্দিন, হযরত মেহানি বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুর রব হোসাইন, পোকখালী ৫নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম, সমাজসেবক সফর মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎দক্ষিণ নাইক্ষ্যংদিয়া জুনিয়র ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‎দক্ষিণ নাইক্ষ্যংদিয়া জুনিয়র ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

‎খেলায় দক্ষিণ নাইক্ষ্যংদিয়া ফুটবল একাদশ ও বাহারছড়া ক্রীড়া একাদশের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের রুদ্ধশ্বাস লড়াই শেষে বাহারছড়া ক্রীড়া একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দক্ষিণ নাইক্ষ্যংদিয়া ফুটবল একাদশ। ‎খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
‎এসময় অতিথিরা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‎গ্রামীণ পর্যায়ে এমন খেলাধুলার আয়োজন তরুণদের প্রতিভা বিকাশে সহায়ক। ভবিষ্যতেও যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে আমরা সবসময় পাশে থাকবো।
‎সভাপতি হেলাল উদ্দিন বলেন,এলাকার তরুণদের সুস্থ বিনোদন ও ঐক্যবদ্ধ রাখতে এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পা রয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status