ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পত্নীতলায় সমাজের বোঝা না হয়ে নিজে কিছু করতে চান পৃথ্বী
মামুনুর রশীদ,পত্নীতলা
প্রকাশ: Saturday, 16 May, 2026, 11:55 AM

পত্নীতলায় সমাজের বোঝা না হয়ে নিজে কিছু করতে চান পৃথ্বী

পত্নীতলায় সমাজের বোঝা না হয়ে নিজে কিছু করতে চান পৃথ্বী

নওগাঁর পত্নীতলা উপজেলার  পাটিচরা ইউনিয়নের কাশিপুর গ্রামের পৃথ্বী কুমার।সে বিশেষ চাহিদা সম্পন্ন একজন মানুষ।তার দুটি পায়ে হেটে যাবার শক্তি না থাকলেও মনে আছে অনেক জোর।সমাজের বোঝা না হয়ে নিজে কিছু করতে চান।

অদম্য মনবল আর প্রবল ইচ্ছা শক্তি দিয়ে ইলেকট্রনিকস পণ্য  মেরামতের কাজ আয়ত্ত করেছেন।

সে আমবাটী বুদ্ধি প্রতিবন্ধী ও অটেস্টিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়েন।সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা ইলেকট্রনিকস বেসিক কোর্স সম্পন্ন করেছেন।
নিজ বাড়িতেই পাড়ার মানুষের রাইসকুকার, ফ্যান,বাল্ব,চাজ্বারলাইট,মটর,সুইচ ইত্যাদি নষ্ট ইলেকট্রনিকস সামগ্রী মেরামত করে দেন।কেউ খুশি হয়ে ১০,২০,৩০ টাকা করে  তাকে দিতো।  সেই টাকা জমিয়ে দু একটা যন্ত্রপাতি  কিনে নিজ গ্রাম কাশিপুর মোড়ে  একজনের পতিত ঘরে কাজ শুরু করেছেন।  

ভালই সাড়া পাচ্ছেন কিন্তু তার আরও কিছু যন্ত্রপাতি প্রয়োজন। 
সরকারি ভাবে যদি কোন সুযোগ থাকে তাকে আর্থিক  সহযোগিতা করলে তার জীবনের গল্পটাকে সুন্দর  করে সাজাতে পারবে বলে অনেকেই মনে করছেন।  

তার এইকাজের ওস্তাদ নজিপুর টিপু ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী টেকনিশিয়ান মো.টিপু সুলতান বলেন,পৃথ্বী কুমার খুব ভাল ছেলে,তার মেধা খুব প্রখর জানার আগ্রহ প্রবল। ক্লাসে অনেকের মধ্যে সে অন্যতম।দ্রুত কাজ শিখেছে।
একবার শিখলে সে ভুলে না।

পৃথ্বী কুমার বলেন,প্রতিদিন বিভিন্ন জিনিস মেরামত করে ৫০ থেকে ৬০ টাকা পাই।সে টাকা পড়ার কাজে  ব্যয় করি।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status