ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমে অর্ধকোটি টাকার ইয়াবা জব্দ
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি
প্রকাশ: Saturday, 16 May, 2026, 11:37 AM

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমে অর্ধকোটি টাকার ইয়াবা জব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমে অর্ধকোটি টাকার ইয়াবা জব্দ

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে আসামীবিহীন ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করে বিজিবি।

শুক্রবার (১৫ মে)  আনুমানিক ১০ ঘটিকায় ৩৪ বিজিবি এর অধীনস্থ ঘুমধুম বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। তারা  সীমান্ত পিলার- ৩২ থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালান করে। টের পেয়ে কারবারী পালায় রোহিঙ্গা ক্যাম্পের দিকে পালিয়ে যায়। 

বিজিবি দল পরিত্যাক্ত অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার বাজার  মুল্য আনুমানিক  ৫০ লাখ টাকা বলে বিজিবি  সুত্রে জানা গেছে।

১৫ মে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান আশিক, পদাতিক এ তথ্য নিশ্চিত করেন। অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status