|
অনেকেই চেয়েছিল, তবে হলের মান অনুযায়ী আমরা দিয়েছি
নতুন সময় ডেস্ক
|
![]() অনেকেই চেয়েছিল, তবে হলের মান অনুযায়ী আমরা দিয়েছি মীর জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ‘ঢাকাসহ সারা দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস থেকে দেশের অন্যান্য মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি পেয়েছে। এ ছাড়া সিঙ্গেল স্ক্রিনের মধ্যে ঐতিহ্যবাহী মধুমিতা, আজাদ থেকে দেশের বিভিন্ন প্রান্তে সিনেমাটি মুক্তি দিয়েছি। অনেকেই চেয়েছিল, তবে হলের মান অনুযায়ী আমরা ছবিটি দিয়েছি।’ লোকজ ঐতিহ্যের লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে লাঠিয়ালদের জীবনসংগ্রামের গল্প। ২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘পুলসিরাত’ নামে সিনেমাটি শুটিং শেষে সার্টিফিকেশন বোর্ডে জমা দিলে আপত্তি ওঠে। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘সর্দারবাড়ির খেলা’। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, আশিক রহমান লিয়ন, উইলিয়াম, সাঈদ হাসান রাজা, ব্যঞ্জন জামান প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
