|
যশোরের ২৬ টি স্বর্ণের বারসহ তিনজন আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() যশোরের ২৬ টি স্বর্ণের বারসহ তিনজন আটক আটকরা হলেন শার্শা উপজেলার রাজনগর গ্রামের রনি (৩৬), চৌগাছা উপজেলার উত্তর কয়েরপাড়া গ্রামের আব্দুল গনি (৫৪) এবং কোতোয়ালি উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইসরাইল (৪৬)।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির হেডরেস্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৪৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ![]() যশোরের ২৬ টি স্বর্ণের বারসহ তিনজন আটক |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
