ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে ঘরের ওপর ট্রাক উল্টে পড়ল, অল্পের জন্য রক্ষা ৪ প্রাণ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 7 May, 2026, 11:48 AM

কুড়িগ্রামে ঘরের ওপর ট্রাক উল্টে পড়ল, অল্পের জন্য রক্ষা ৪ প্রাণ

কুড়িগ্রামে ঘরের ওপর ট্রাক উল্টে পড়ল, অল্পের জন্য রক্ষা ৪ প্রাণ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে দিনাজপুর থেকে নাগেশ্বরী আসার পথে একটি চালভর্তি ট্রাক সাইড নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একটি বসতঘরে উল্টে পড়েছে।

আকস্মিক এ দূর্ঘটনায় বসতঘরের চালা ও দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণেরক্ষা পেয়েছে ৪ টি জীবন।

দূর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে গতকাল বুধববার রাত ১২টার দিকে ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে পাপ্পু মিয়ার বসতঘরে।

জানা যায়, দুর্ঘটনার সময় ঘরের ভেতরে ছিলেন পাপ্পু মিয়ার স্ত্রী রিতা বেগম ও তাদের দুই সন্তান কন্যা আলো (৯) এবং ছেলে আলফা (১২)। হঠাৎ বিকট শব্দে চালভর্তি ট্রাকটি ঘরের ওপর উল্টে পড়লে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

স্থানীয় বাসিন্দা আসাদ মিয়া বলেন, “চালভর্তি ট্রাকটি উল্টে পাপ্পু চাচার ঘরের ওপর পড়ে। এতে টিনের চালা ভেঙে যায় এবং দেয়ালে ফাটল ধরে।”

ট্রাকচালক সুজন মিয়া জানান, সাইট নিতে গিয়ে রাস্তার একপাশের মাটি দেবে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চালভর্তি ট্রাকটি উল্টে যায়। এতে “আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা হলেও প্রাণে বেঁচে গেছি।”

ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনায় বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের প্রাণহানি না হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status