ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে যুবক নিহত, ইউপিডিএফের পাল্টাপাল্টি অভিযোগ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Thursday, 7 May, 2026, 12:28 PM

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে যুবক নিহত, ইউপিডিএফের পাল্টাপাল্টি অভিযোগ

খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে যুবক নিহত, ইউপিডিএফের পাল্টাপাল্টি অভিযোগ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ইসলামপুর এলাকার একটি স’ মিলের সামনে অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) পানছড়ি উপজেলা সহকারী পরিচালক বিকাশ ত্রিপুরা দাবি করেন, নিহত ইমন তাদের সংগঠনের সদস্য ।

তিনি অভিযোগ করেন, সাংগঠনিক কাজে বের হওয়ার সময় ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সশস্ত্র সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, গুলিতে এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং নিহত ব্যক্তি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status