ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিকে সাজেক নেতৃবৃন্দের শুভেচ্ছা বার্তা
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Wednesday, 6 May, 2026, 12:28 PM

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিকে সাজেক নেতৃবৃন্দের শুভেচ্ছা বার্তা

রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিকে সাজেক নেতৃবৃন্দের শুভেচ্ছা বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙ্গামাটি জেলা শাখার সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার  সাজেক ইউনিয়নের  ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনপর  নেতৃবৃন্দ।

সাজেক ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: রায়খান উদ্দিন এক শুভেচ্ছা বার্তায়  বলেন, নতুন কমিটির মাধ্যমে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী।

 মো: রায়খান  মনে করেন, এই কমিটি ছাত্রসমাজের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বার্তায় আরও বলা হয়, নতুন নেতৃত্বের হাত ধরে রাঙ্গামাটি জেলা ছাত্রদল ঐক্যবদ্ধ থেকে সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে এবং দলের আদর্শ বাস্তবায়নে কাজ করবে।

সাজেক নেতৃবৃন্দ নবগঠিত
 কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতাকর্মীর প্রতি শুভকামনা জানিয়ে বলেন, তারা যেন সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করে তোলেন।
এ সময় তারা দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শুভেচ্ছা বার্তায় সাজেক থানার ছাত্রদলের  আহ্বায়ক মো: জাহিদুল ইসমাল মানিক  বলেন  নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।
তিনি বলেন, নবগঠিত কমিটির সভাপতি মো: অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঙ্গমুল ইসলাম-এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে। তাদের দক্ষ নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাজেক ছাত্রদলের আহ্বায়ক মো:  জাহিদ  আরও বলেন, নতুন কমিটি ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতের যেকোনো আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে।

তিনি নবগঠিত কমিটির সকল নেতাকর্মীর সফলতা কামনা করেন এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনের লক্ষ্য অর্জনে কাজ করার আহ্বান জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status