|
নাটোরের লালপুরে লছিমনের ধাক্কায় অটো ভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
|
![]() নাটোরের লালপুরে লছিমনের ধাক্কায় অটো ভ্যানের এক বৃদ্ধ যাত্রী নিহত লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও এলাকাবাসী জানান,মুক্তার হোসেন বাড়ি থেকে বের হয়ে অটো ভ্যান যোগে হান্নান মোড়ে চা খাওয়ার জন্য যাচ্ছিলো। পথে আব্দুলপুরের করিমপুর রেলগেট থেকে পোকন্দা গ্রামে ইপিজেড শ্রমিক নিতে যাওয়া একটি শ্যালো ইঞ্জিন চালিত লছিমন গাড়ির ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে পড়ে গিয়ে আহত হয় বৃদ্ধ মুক্তার হোসেন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় গ্রাম প্রধানের সাথে আলোচনা শেষে ময়না তদন্ত ছাড়ায় মরদেহের দাফনের ব্যবস্থা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের
শিক্ষার পাশাপাশি খেলাধুলায় জোর, ভূরুঙ্গামারীতে স্কুল গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়—তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
