ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
দেলদুয়ারের লাউহাটিতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
রাসেল সিকদার, দেলদুয়ার
প্রকাশ: Wednesday, 6 May, 2026, 2:15 PM

দেলদুয়ারের লাউহাটিতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

দেলদুয়ারের লাউহাটিতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি এলাকায় এক অজ্ঞাতপরিচয় মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (০৬/০৫/২০২৬ ) ইং সকালে স্থানীয়রা একটি

নির্জন স্থানে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই স্থানে একজন মহিলার নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনো পর্যন্ত নিহত মহিলার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এছাড়া ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status