ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
যশোরে যুবদল নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Thursday, 7 May, 2026, 11:16 AM

যশোরে যুবদল নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরে যুবদল নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোর জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের অভিযোগকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল। যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি বিশেষ কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও যশোর জেলা যুবদল রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে। এই সাংগঠনিক শক্তিতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ধারাবাহিকভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

সম্প্রতি দৈনিক রুপালী বাংলাদেশ’সহ কিছু অখ্যাত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের মতো ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে।যুবদল নেতারা দাবি করেন, দলের ভেতর ঘাপটি মেরে থাকা কিছু বহিষ্কৃত ব্যক্তি এবং ফ্যাসিবাদী মানসিকতার একটি গোষ্ঠী বিএনপি ও জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতেই এই চক্রান্ত করছে।

যশোরে যুবদল নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরে যুবদল নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রানা বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, যুবদলের কোনো নেতাকর্মী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। এই অপপ্রচার শুধু নেতাদের ব্যক্তিগতভাবে নয়, বরং দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।’ একই সঙ্গে তিনি সাংবাদিকদের এসব অভিযোগের সত্যতা তদন্ত করে দেখার আহ্বান জানান।সংবাদ সম্মেলনে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status