|
কালীগঞ্জে তিন মাদককারবারি গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() কালীগঞ্জে তিন মাদককারবারি গ্রেপ্তার থানা সূত্রে জানা যায়, সোমবার (৪ এপ্রিল) রাতে কালীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ জহিরুল ইসলাম ও এসআই (নিঃ) মোঃ ইনছান মিয়ার নেতৃত্বে পুলিশের পৃথক দুইটি টিম জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী এবং বাহাদুরসাদী ইউনিয়নের দক্ষিণবাগ গ্রামে অভিযান চালায়। অভিযানে রয়েন গ্রামের সুলতান উদ্দিনের পুত্র ফাহমিদ শেখ (২৩), দক্ষিণবাগ গ্রামের আঃ আজিজের পুত্র ইসমাইল শেখ (২৫) ও দক্ষিণ খৈকড়া গ্রামের ফজলুর রহমানের পুত্র মেরাজ আকন্দ (২৬) কে ৮০ পিস ইয়াবাসহ গ্রপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাতিয়ানী গ্রামের বিল্লাল হোসেনের পুত্র শাহাদাত হোসেন রবিন (৩৫) ও দক্ষিণবাগ গ্রামের ফালুর পুত্র মোঃ মনির (৩৫) পালিয়ে যায়। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, গ্রেপ্তার ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা (নং ৫ ও ৬) দায়েরের পর মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
