ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
তলিয়ে যাওয়া ধান কাটতে মাঠে এমপি সালাউদ্দিন আইয়ূবি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 May, 2026, 5:59 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 5 May, 2026, 6:03 PM

তলিয়ে যাওয়া ধান কাটতে মাঠে এমপি সালাউদ্দিন আইয়ূবি

তলিয়ে যাওয়া ধান কাটতে মাঠে এমপি সালাউদ্দিন আইয়ূবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলী বিলে টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যাওয়া পাকা ধান কেটে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ূবি। তার এই ব্যতিক্রমী উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে স্বস্তির আভাস ফিরে এসেছে।

মঙ্গলবার (৫ মে) সকালে কাপাসিয়া উপজেলা-এর চাঁদপুর ইউনিয়নের নলী বিল এলাকায় গিয়ে এমপি নিজেই কাস্তে হাতে ধান কাটায় অংশ নেন। এ সময় তিনি কৃষক মুহা. আল-আমিন শেখের প্রায় ২৫ শতাংশ জমির তলিয়ে যাওয়া ধান কাটতে সহায়তা করেন। তার সঙ্গে স্থানীয় জামায়াত নেতাকর্মীরাও ধান কাটায় অংশ নেন।

স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিনের টানা বর্ষণ ও বিলের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকার পাকা ধান হঠাৎ করেই পানির নিচে তলিয়ে যায়। এতে ধান নষ্ট হওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েন তারা। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধির সরাসরি মাঠে নেমে কাজ করায় কৃষকদের মাঝে নতুন করে সাহস জাগে।

কৃষক আল-আমিন শেখ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার জমির ধান পানির নিচে তলাইয়া গেছিল। ভাবছিলাম সব শেষ। এমপি সাহেব নিজে আইয়া ধান কাইটা দিছে—এটা আমার জীবনের বড় সহায়তা।”

নলী বিলের আরেক কৃষক বলেন, “আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম কীভাবে ধান তুলব। এমপি সাহেব নিজে আইয়া আমাদের সঙ্গে ধান কাটছেন—এটা কল্পনাও করি নাই।”
ধান কাটার সময় এমপি সালাউদ্দিন আইয়ূবি বলেন, “কৃষকরা আমাদের দেশের প্রাণ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করে যাব।”

এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারাও কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু ধান রক্ষায় সহায়তা করেনি, বরং দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মনোবলও বাড়িয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status