ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সপ্তাহ পেরিয়েও আয়শা হত্যার রহস্য উদঘাটন হয়নি, চিলমারীতে মানববন্ধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 27 April, 2026, 8:14 PM

সপ্তাহ পেরিয়েও আয়শা হত্যার রহস্য উদঘাটন হয়নি, চিলমারীতে মানববন্ধন

সপ্তাহ পেরিয়েও আয়শা হত্যার রহস্য উদঘাটন হয়নি, চিলমারীতে মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে দুই বছর বয়সী শিশু আয়শা সিদ্দিকা (আশুরা) হত্যার ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় উপজেলার মাচাবান্ধা এলাকা থেকে মানববন্ধন শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিলমারী উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা “আয়শার খুনিদের দ্রুত গ্রেপ্তার করো”, “নিরাপত্তা চাই”সহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড বহন করেন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যা করা হলেও এক সপ্তাহ পার হলেও এখনো অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার মাচাবান্ধা সাহাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় আয়শা সিদ্দিকা। সে রাজমিস্ত্রি আলমগীর হোসেনের একমাত্র কন্যা। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে ব্যাপক খোঁজাখুঁজি ও মাইকিং করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হয়।

পরবর্তীতে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ফাঁকা স্থানে পড়ে থাকা বাঁশের কঞ্চির ওপর শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, মরদেহে আঘাতের চিহ্ন ছিল এবং একটি চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ছিল, যা ঘটনাটিকে রহস্যজনক করে তোলে।

এ ঘটনায় চিলমারী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে এলাকাবাসী দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status