|
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে গাজীপুরে সংবাদ সম্মেলন
নতুন সময় প্রতিনিধি
|
![]() হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে গাজীপুরে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. সাবরিনা মোহনা এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ডা. রুবানা আফসান, ডা. জাসেম ফারহানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় জানানো হয়, আগামী (২০ এপ্রিল) সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার মোট ৯৩৬টি কমিউনিটি কেন্দ্র এবং ২৩৪টি বিদ্যালয়ভিত্তিক কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৩ লাখ ৮১ হাজার ৭৬৮ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্মেলনটি পরিচালনা করেন পরিসংখ্যান বিদ মো. আমানুল্লা। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত ৩০৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৭৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ২১৯ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। পরীক্ষায় ৫৪ জনের শরীরে হাম পজেটিভ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এ রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি গাজীপুরে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগ সংশ্লীষ্ট কর্মকর্তা জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তা ডা. মাহবুবা সুলতানা জানায়, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর উপায়। তাই নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ কেন্দ্রে শিশুদের টিকা প্রদান করতে সকল অভিভাবকের প্রতি আহ্বান জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
