|
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
নতুন সময় প্রতিনিধি
|
![]() কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া নিহতরা হলেন— মিজবাহ উদ্দীন (১৭), মুর্শেদ (২০), আবদুল হামিদ (২১) ও হবিব উল্লাহ (১৯)। তাদের সবার বাড়ি কচ্ছপিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় মানবপাচারকারীদের প্রলোভনে পড়ে তারা গত ১ এপ্রিল সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—যাত্রার মাত্র পাঁচদিনের মাথায়, গত ৬ এপ্রিল মাঝসমুদ্রে কচ্ছপিয়ার চার যুবকসহ প্রায় ২৫০ থেকে ২৭০ জন যাত্রী বহনকারী ট্রলারটি ডুবে যায়। ট্রলারে প্রায় ২০ জন নারীও ছিলেন। দুর্ঘটনায় এক নারীসহ মাত্র ৬ জন জীবিত উদ্ধার হন, বাকিরা সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার কয়েকদিন পর বেঁচে ফেরা এক রোহিঙ্গা ও এক নারীর মাধ্যমে এ তথ্য নিশ্চিত হলে নিহতদের পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। জীবিত ফিরে আসা ওই রোহিঙ্গা ব্যক্তি জানান, ট্রলারডুবির পর তিনি একটি পানির ট্যাংক আঁকড়ে ধরে টানা দুই দিন সাগরে ভাসতে থাকেন। এ সময় এক নারী তার কাপড় ধরে ছিলেন। পরে একটি মাছধরা ট্রলার তাদের উদ্ধার করে। পরবর্তীতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া চার মাঝিকে আটক করে কোস্টগার্ড কারাগারে প্রেরণ করে। স্থানীয়দের অভিযোগ, কচ্ছপিয়া, গর্জনিয়া ও নাইক্ষ্যংছড়ি এলাকায় সক্রিয় একটি শক্তিশালী মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছে। এই চক্রের সঙ্গে আব্দুল হামিদ ও দেলোয়ার নামের কয়েকজন ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন আর কোনো পরিবার এ ধরনের করুণ পরিণতির শিকার না হয়, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
