|
সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ ৬ লাখ টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ ৬ লাখ টাকা জরিমানা এসময় পূবালী ইটভাটার মালিক ওমর ফারুক, মেঘনা ইট ভাটার মালিক জামাল উদ্দিন ও মদিনা ইট ভাটার মালিক ফারভেজ সহ প্রত্যেকের নিকট থেকে নগদ ২ লাখ করে মোট ৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজিবের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় সেনবাগ থানা পুলিশ ও সেনবাগ ফায়ার সার্ভিসের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করে। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম জানান, পরিবেশে অধিদপ্তরের বৈধ কাগজপত্র ও ইট পোড়ানো লাইসেন্স না থাকায় অভিযান চালিয়ে ওই ৩টি ইটভাটা বন্ধ করে দিয়ে প্রত্যেকটির দু’লাখ টাকা করে ছয় লাখ জরিমানা আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
