|
কুড়িগ্রামের শিল্পী সাগর গান গেয়ে মাতিয়ে দিলেন বৈশাখী উৎসব
নতুন সময় প্রতিনিধি
|
![]() কুড়িগ্রামের শিল্পী সাগর গান গেয়ে মাতিয়ে দিলেন বৈশাখী উৎসব নিজের লেখা গান নিজেই গেয়ে মাতিয়ে দিলেন কুড়িগ্রামের শিল্পী সাইদুর রহমান সাগর। গতকাল পহেলা বৈশাখ বর্ষবরণ উদযাপন পরিষদের আয়োজনে বিকেল ৪ টা থেকে রাত ৮টা অবদি ডিসি অফিস সংলগ্ন কুড়িগ্রাম নিউ টাউন পার্কে (সুলতানা সরোবর) অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কুড়িগ্রামের মোগলবাসায় জন্মগ্রহনকারী শিল্পী সাইদুর রহমান সাগর নিজ লেখা গান নিজে গেয়ে দর্শকদের মাতিয়ে দিয়েছেন। গানের ভাষা এবং শিল্পীর যাদুকরী কণ্ঠ দর্শনার্থীদের মুগ্ধ করেছে। বেশ কয়েকজন দর্শক শিল্পীর গান লেখা এবং শিল্পীকে নিজে গান গাওয়াকে অব্যাহত রাখার জন্য উদ্বুদ্ধ করতে দেখা গেছে। জানা যায় শিল্পী সাগর পেশাগত কোন গীতিকার কিংবা শিল্পী নন। চাকুরির সুবাদে ঢাকায় থাকেন। বৈশাখী উৎসবে আমন্ত্রণ পেয়ে কুড়িগ্রামে এসেছেন গান গাইতে। তার লেখা গান দর্শকদের ভালো লাগায় তিনি সকলে বৈশাখী শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আপনাদের ভালোলাগা ও ভালোবাসা আমাকে আগামী দিনে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
