ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
পিরোজপুরে জ্বালানি ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, চালু স্মার্ট ফুয়েল অ্যাপ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 16 April, 2026, 4:06 PM

পিরোজপুরে জ্বালানি ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, চালু স্মার্ট ফুয়েল অ্যাপ

পিরোজপুরে জ্বালানি ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, চালু স্মার্ট ফুয়েল অ্যাপ

জ্বালানি তেলের অস্বাভাবিক চাহিদা, অতিরিক্ত মজুদ এবং কৃত্রিম সংকট মোকাবিলায় পিরোজপুরে চালু হয়েছে প্রযুক্তিনির্ভর স্মার্ট ফুয়েল অ্যাপ।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় শহরের বলেশ্বর ফিলিং স্টেশনে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ এবং বিআরটিএ’র সহকারী পরিচালক ও ট্যাগ অফিসার মোবারক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অ্যাপটির কার্যক্রম সম্পর্কে অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন এর উদ্ভাবক ওবায়দুল হক রাসেল। তিনি জানান, ফিলিং স্টেশনে আগত মোটরসাইকেল বা অন্যান্য যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে অ্যাপে সংরক্ষণ করা হবে। কোনো যানবাহন একবার ৫০০ টাকার জ্বালানি নেওয়ার পর পরবর্তী ৪ দিন বা ৯৬ ঘণ্টার মধ্যে জেলার নির্ধারিত ফিলিং স্টেশনগুলো থেকে পুনরায় তেল নিতে পারবে না।

তিনি আরও বলেন, এই পদ্ধতি চালুর ফলে একই যানবাহনের মাধ্যমে বারবার তেল সংগ্রহের সুযোগ বন্ধ হবে। এতে করে কৃত্রিম সংকট ও অপ্রয়োজনীয় ভিড় অনেকটাই কমে আসবে। পর্যায়ক্রমে জেলার সব ফিলিং স্টেশনে এই অ্যাপ চালু করা হবে বলেও তিনি জানান।উদ্ভাবক জানান, স্মার্ট ফুয়েল অ্যাপটি ইতোমধ্যে ঝিনাইদহ জেলায় পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। 

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর উদ্যোগে পিরোজপুরে এটি চালু করা হয়েছে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমানো যায়।
জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এই অ্যাপের মাধ্যমে তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অপব্যবহার রোধ করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাবে।

সংশ্লিষ্টদের মতে, স্মার্ট ফুয়েল অ্যাপ চালুর মাধ্যমে পিরোজপুরে জ্বালানি ব্যবস্থাপনায় একটি ইতিবাচক পরিবর্তন আসবে এবং তেল বিতরণ আরও সুশৃঙ্খল হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status