|
কিশোরগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাট আহত ১
নতুন সময় প্রতিনিধি
|
![]() কিশোরগঞ্জে প্রতিবন্ধী ব্যবসায়ীর দোকানে হামলা ও লুটপাট আহত ১ এ ঘটনায় প্রতিবন্ধী ব্যবসায়ী মো এরশাদ মিয়া গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে জেলার চৌদ্দশত ইউনিয়নের মতলবপুর এলাকায় । মামলা সূত্রে জানা গেছে, পুর্ব শত্রুতার জের ধরে জেলার মতলবপুর গ্রামের চান্দু মিয়ার ছেলে মাইন উদ্দিন ও আরিফ মিয়ার হুকুমে ও নেতৃত্বে তার নিকট আত্মীয় মোবারক মিয়া, মোশারফ মিয়া, হাইয়ুমও কাইয়ুমসহঅজ্ঞাত আরো ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রোববার দুপুরে প্রতিবন্ধী এরশাদ মিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাকে বেদম মারপিট করে আহত অবস্থায় ফেলে রাখে। আহত অবস্থায় সাক্ষীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে ৩ লক্ষ টাকার ক্ষতি করে। এছাড়াও মোবাইল ফোন এবং ক্যাশ বাক্সে থাকা ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূয়ইয়া বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি দ্রুত ব্যাবস্থা নেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
জ্বালানি সংকটে জাবিতে এক ঘণ্টা লোডশেডিংয়ের সিদ্ধান্ত
পাইকগাছা-কপিলমুনি বাজারের ফুটপাত দখল করে ব্যাবসা: চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা
তেঁতুলিয়ায় সাংবাদিকদের ভিডিও করতে বাঁধা, ডিসির মতবিনিময় সভা বয়কট করলেন সাংবাদিকরা।
কচ্ছপিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: ৪ যুবকের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া
