ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: পুলিশের হাতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 12 April, 2026, 11:00 AM

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: পুলিশের হাতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: পুলিশের হাতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬০ গ্রাম গাঁজাসহ মোঃ শহীদুল ইসলাম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল ২০২৬) রাত প্রায় ১১টার দিকে দীঘিনালা থানার এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম শফিক সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলার ০১ নং ছোট মেরুং ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের সোবাহানপুর রাবার ফ্যাক্টরি পাড়া কেন্দ্রের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
তল্লাশিকালে তার কাছে থাকা একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতরে নীল রঙের পলিথিনে সংরক্ষিত ১৬০ (একশত ষাট) গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শহীদুল ইসলাম ছোট মেরুং ইউনিয়নের ০২ নং কলোনী, সোবাহানপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম আলী আহম্মদ এবং মাতার নাম নিলুয়ারা বেগম।

এ ঘটনায় এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম শফিক বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা নং-০১, তারিখ: ১১/০৪/২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার এসআই (নিঃ) চয়ন হালদারের ওপর ন্যস্ত করা হয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status