|
বাগমারায় অবৈধ মাটি খনন ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় অবৈধ মাটি খনন ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণিপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এদিন মোট ৩টি স্থানে অভিযান চালানো হয়। প্রথমে কোটালীপাড়া এলাকায় কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় কোনো দুষ্কৃতকারীকে পাওয়া যায়নি। এসময় ঘটনাস্থলে থাকা একটি এস্কেভেটর অকেজো করে দেওয়া হয়। এরপর একই ইউনিয়নের কুমাড়নিতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এখানেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে টপসয়েল কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর স্পটেই অকেজো করা হয়। অন্যদিকে যশোপাড়া এলাকায় সরকারি ১ নম্বর খাস পুকুরে অনুমতিবিহীনভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়। এসময় একটি ড্রেজার মেশিন ভেঙে দেওয়া হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কাউকে আটক বা দণ্ড দেওয়া সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
