ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শেখ মতিউর রহমান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 9 April, 2026, 8:15 PM

জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শেখ মতিউর রহমান

জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শেখ মতিউর রহমান

জেসিআই বাংলাদেশের (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার শেখ মতিউর রহমান। তিনি জেসিআই যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোটগ্রহণের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সভাপতি কাজী ফাহাদ।

ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় ব্যারিস্টার শেখ মতিউর রহমান বলেন, সংগঠনের সম্মানিত ভোটারদের সুচিন্তিত রায়ের জন্য তিনি কৃতজ্ঞ। ভবিষ্যতে তরুণদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং সমাজসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করবেন বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, জেসিআই বাংলাদেশের প্ল্যাটফর্ম তরুণদের জন্য একটি কার্যকর নেতৃত্ব তৈরির ক্ষেত্র। এই সংগঠনের মাধ্যমে তরুণরা নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রে অবস্থিত। বর্তমানে বিশ্বের ১২০টিরও বেশি দেশে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং সদস্য সংখ্যা দুই লক্ষাধিক।

বাংলাদেশে জেসিআই-এর ৪৪টি মনোনীত স্থানীয় সংগঠন সক্রিয়ভাবে কাজ করছে। এসব সংগঠনের মাধ্যমে তরুণদের দক্ষতা, জ্ঞান ও নেতৃত্বের বিকাশ ঘটানো হয়। ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক উদ্যোগ এবং নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জেসিআই বাংলাদেশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status