ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকা রিজেন্সিতে বাঙালিয়ানার ছোঁয়ায় বৈশাখী উৎসব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 April, 2026, 1:28 PM
সর্বশেষ আপডেট: Thursday, 9 April, 2026, 1:48 PM

ঢাকা রিজেন্সিতে বাঙালিয়ানার ছোঁয়ায় বৈশাখী উৎসব

ঢাকা রিজেন্সিতে বাঙালিয়ানার ছোঁয়ায় বৈশাখী উৎসব

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে বরণ করে নিতে বর্ণিল সাজে সেজেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধনে অতিথিদের জন্য দিনব্যাপী বিশেষ বৈশাখী আয়োজন ও মেলার পসরা সাজিয়েছে হোটেল কর্তৃপক্ষ। ১৪ এপ্রিল সকাল থেকেই হোটেলের প্রতিটি কোণে জীবন্ত হয়ে উঠবে বাংলার চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া।

শিশুতোষ আয়োজনে উৎসব শুরু: মঙ্গলবারের সকালটি শুরু হবে রঙে-রসে ভরপুর সব ঐতিহ্যবাহী কর্মসূচির মধ্য দিয়ে। ছোটমণিদের জন্য থাকছে বিশেষ গুরুত্ব। সকাল ১০টা থেকেই শুরু হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পাশাপাশি ফেস পেইন্টিং, মেহেদী উৎসব এবং বাউল গানের সুরে মেতে উঠবে উৎসব প্রাঙ্গণ। যা নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্যকে পরিচয় করিয়ে দেওয়ার এক অনন

পান্তা-ইলিশ থেকে বুফে ডিনার: ভোজনরসিকদের জন্য ঢাকা রিজেন্সি সাজিয়েছে জিভে জল আনা সব দেশীয় ও আন্তর্জাতিক পদের সমাহার। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৫,৫৫৫ টাকায় উপভোগ করা যাবে বৈশাখী লাঞ্চ বুফে। এতে থাকছে চিরচেনা পান্তা-ইলিশ, হরেক রকমের ভর্তা ও মিষ্টান্নসহ মুখরোচক সব আয়োজন। উৎসবের আমেজকে দ্বিগুণ করতে দুপুরের খাবারের সময় থেকেই চলবে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী গান এবং নৃত্যের জমকালো আয়োজন, যা চলবে টানা রাত ৯টা পর্যন্ত। রাতের খাবারের জন্য থাকছে আকর্ষণীয় ডিনার বুফে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,৫৫৫ টা

বিশেষ অফার ও সুযোগ-সুবিধা: উৎসবের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে ঢাকা রিজেন্সি ঘোষণা করেছে আকর্ষণীয় অফার। নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারী, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবের সদস্য এবং ‘ফ্যান অফ ঢাকা রিজেন্সি’ গ্রুপ মেম্বারদের জন্য থাকছে একটির সাথে একটি ফ্রি অফার। এছাড়া ১১,১১১ টাকায় চারজন মিলে ডিনার বুফে উপভোগ করার বিশেষ প্যাকেজও রাখা হয়েছে

 মেলা ও অন্যান্য আকর্ষণ: পুরো দিনজুড়ে অতিথিদের বিনোদনের জন্য থাকবে বৈশাখী মেলা। যেখানে থাকছে চুড়ির মেলা, লালন সংগীত, পুঁথি গানের আসর, ফুচকা ও চটপটির স্টল। এছাড়া পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দিতে থাকবে বায়োস্কোপ, হাওয়াই মিঠাই, রঙিন ফটো বুথ এবং বেলুন শুটার। পুরো আয়োজনটি যেন এক টুকরো গ্রামীণ মেলাকে শহরের বুকে তুলে ধরবে।

হোটেল কর্তৃপক্ষের মতে, এই আয়োজন শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে স্মরণ করার একটি প্রয়াস। পরিবার ও বন্ধুদের নিয়ে নতুন বছরের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে ঢাকা রিজেন্সির এই প্রাণবন্ত আয়োজন হতে পারে একটি আদর্শ গন্তব্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status