|
চুক্তি হলেও ইরানের আশপাশে থাকবে মার্কিন বাহিনী
নতুন সময় ডেস্ক
|
![]() চুক্তি হলেও ইরানের আশপাশে থাকবে মার্কিন বাহিনী এদিকে ইরান জানিয়েছে, লেবাননে ইসরায়েলের হামলা চলতে থাকায় স্থায়ী শান্তিচুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া অযৌক্তিক। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় মতপার্থক্য দেখা দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে সম্মত হয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান এই কার্যক্রম চালিয়ে যেতে পারবে।ট্রাম্প আরও দাবি করেন, চুক্তির অংশ হিসেবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখা হবে। বর্তমানে যুদ্ধবিরতি চললেও দুই পক্ষের অবস্থানে বড় ধরনের পার্থক্য থাকায় পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে। সূত্র: রয়টার্স |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
