ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
‘হরমুজ প্রণালিতে যানজট নিরসনে কাজ করবে যুক্তরাষ্ট্র’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 April, 2026, 7:29 PM

‘হরমুজ প্রণালিতে যানজট নিরসনে কাজ করবে যুক্তরাষ্ট্র’

‘হরমুজ প্রণালিতে যানজট নিরসনে কাজ করবে যুক্তরাষ্ট্র’

হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজগুলির যানজট নিরসনে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে আন্তর্জাতিক জাহাজগুলির নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা যায়।বুধবার (৮ এপ্রিল) টাইমস অব ইসরাইল এই তথ্য জানিয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ উল্লেখ করেছেন, ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কারণ তারা ক্লান্ত। পাশাপাশি তিনি হরমুজ প্রণালিতে যানজট নিরসনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এ বিষয়ে তিনি আর বিস্তারিত জানাননি।

মঙ্গলবার রাতে শর্তসাপেক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। ট্রাম্প আরও বলেন, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর হবে, যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলিকে ‘সম্পূর্ণ ও নিরাপদভাবে’ হরমুজ প্রণালির মাধ্যমে চলাচলের সুযোগ দেবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status