|
গাজীপুরে ডাকাত দলের হামলায় নারী নিহত, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে ডাকাত দলের হামলায় নারী নিহত, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট মঙ্গলবার (৭এপ্রিল) দিবাগত গভীর রাত বুধবারে এ ঘটনা ঘটে। নিহত আছমা আক্তার সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. আনিছুর রহমানের স্ত্রী। নিহতের পুত্রবধূ আরিফা আক্তার জানান, রাত আনুমানিক ২টার দিকে শাশুড়ির চিৎকারে তার ঘুম ভাঙে। বাইরে এসে দেখেন ৬ থেকে ৮ জনের একটি ডাকাত দল বাড়িতে ঢুকে পড়েছে। ডাকাতরা ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাকে বেঁধে ফেলে। এসময় শাশুড়ি আছমা আক্তার চিৎকার করলে ডাকাতরা তার গলায় গামছা পেঁচিয়ে মারধর করে খাটের সঙ্গে বেঁধে রাখে। ![]() গাজীপুরে ডাকাত দলের হামলায় নারী নিহত, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট নিহতের ছেলে মো. নাজমুল সাকিব জানান, রাত সাড়ে ৯টার দিকে তিনি কর্মস্থলে চলে যান। সকালে প্রায় ৭টার দিকে বাড়িতে ফিরে মায়ের মরদেহ দেখতে পান এবং স্ত্রীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্ত্রীকে হাসপাতালে নেওয়া হলে জ্ঞান ফেরার পর পুরো ঘটনা জানতে পারেন। নিহতের স্বামী আনিছুর রহমান জানান, তিনি স্থানীয় একটি স্কুলে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন। সকালে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন ছেলের বউকে বেঁধে রাখা হয়েছে এবং তার স্ত্রীকে গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। ডাকাতরা ঘরে থাকা প্রায় সাড়ে তিন লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ![]() গাজীপুরে ডাকাত দলের হামলায় নারী নিহত, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
