ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
রাণীশংকৈলে আধুনিক কৃষিতে ড্রোন প্রযুক্তির ব্যবহার প্রদর্শন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 April, 2026, 6:09 PM

রাণীশংকৈলে আধুনিক কৃষিতে ড্রোন প্রযুক্তির ব্যবহার প্রদর্শন

রাণীশংকৈলে আধুনিক কৃষিতে ড্রোন প্রযুক্তির ব্যবহার প্রদর্শন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আধুনিক কৃষি প্রযুক্তির অংশ হিসেবে মনুষ্যবিহীন স্প্রেয়ার ড্রোনের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই মালিভিটা এলাকায় এসি.আই ফার্টিলাইজারের উদ্যোগে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

প্রদর্শনীতে কৃষকদের সামনে ড্রোনের মাধ্যমে কীভাবে দ্রুত ও কার্যকরভাবে জমিতে কীটনাশক ও সার ছিটানো যায়, তা সরাসরি দেখানো হয়। এতে উপস্থিত কৃষকরা নতুন এ প্রযুক্তি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং এর ব্যবহারিক সুবিধা সম্পর্কে ধারণা লাভ করেন।

রাণীশংকৈলে আধুনিক কৃষিতে ড্রোন প্রযুক্তির ব্যবহার প্রদর্শন

রাণীশংকৈলে আধুনিক কৃষিতে ড্রোন প্রযুক্তির ব্যবহার প্রদর্শন

প্রদর্শনী শেষে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে আলোচনা সভায় আধুনিক কৃষিতে প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং খরচ কমানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসি.আই ফার্টিলাইজারের এজিএম জিল্লুর রহমান খান, অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার কৃষিবিদ অনিক পারভেজ, এস.এস ট্রেডার্সের স্বত্বাধিকারী সার্দুল হকসহ অন্যান্যরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status