|
সন্ত্রাসবিরোধী আইন ও আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ বহাল প্রশ্নে যা বললেন চিফ হুইপ
নতুন সময় প্রতিবেদক
|
![]() সন্ত্রাসবিরোধী আইন ও আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ বহাল প্রশ্নে যা বললেন চিফ হুইপ বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে বিলটি কণ্ঠভোটে পাশ হয়। এর মধ্য দিয়ে পূর্বে জারি করা নিষেধাজ্ঞা আইনগত ভিত্তি পেল। এই বিল নিয়ে সংসদ ভবনের টানেলে অধিবেশনের বিরতিতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। সন্ত্রাসবিরোধী আইনের বাস্তবায়ন ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকার প্রসঙ্গে জানতে চাইলে চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, আমাদের রাজনৈতিক দর্শন প্রতিশোধপরায়ণ রাজনীতি পরিহারের দর্শন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন- ‘আমরা ভালোবেসে মানুষের হৃদয় জয় করব’। তারেক রহমান মনে করেন- তিনি বাংলাদেশের সব মানুষের প্রধানমন্ত্রী। যারা তাকে ভোট দিয়েছে এবং ভোট দেয় নাই, উনি সবারই প্রধানমন্ত্রী। আইনের শাসনের ভিত্তিতে নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে এবং কেউ অপরাধী প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী বিচার হবে, দল বিবেচনায় নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না। চিফ হুইপ আরও উল্লেখ করেন, নতুন এই সংসদে অনেক সদস্যই দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম, কারাবরণ ও নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে এসেছেন এবং তারা এখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
