ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রাঙ্গাবালীতে মানবেতর জীবনযাপন: অসহায় বৃদ্ধ দম্পতির শেষ বয়সে বাঁচার আকুতি ‎
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 April, 2026, 7:30 PM

রাঙ্গাবালীতে মানবেতর জীবনযাপন: অসহায় বৃদ্ধ দম্পতির শেষ বয়সে বাঁচার আকুতি ‎

রাঙ্গাবালীতে মানবেতর জীবনযাপন: অসহায় বৃদ্ধ দম্পতির শেষ বয়সে বাঁচার আকুতি ‎

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামে চরম মানবেতর জীবনযাপন করছেন অসহায় বৃদ্ধ দম্পতি সিদ্দিক হাওলাদার ও ফাতেমা বেগম। জীবনের প্রায় ৮০টি বছর পার করা এই দম্পতির শেষ বয়স কাটছে চরম দারিদ্র্য, অবহেলা ও অনিশ্চয়তার মধ্যে।

‎এক চিলতে জমির ওপর পুরাতন কাপড় ও ছেঁড়াফাটা টিন দিয়ে তৈরি জরাজীর্ণ একটি ঘরই তাদের একমাত্র আশ্রয়স্থল। ঘরটিতে নেই বিদ্যুৎ সংযোগ, পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা কিংবা ন্যূনতম নাগরিক সুবিধা। বৃষ্টির সময় পানি পড়ে ভিজে যায় ঘরের ভেতর, আর রোদে অসহনীয় গরমে বসবাস করা হয়ে ওঠে কষ্টকর। ভাঙাচোরা চাল ও আড়ার অবস্থা এতটাই নাজুক যে যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

‎ঘরের ভেতরে নেই পর্যাপ্ত আসবাবপত্র বা আলো-বাতাসের ব্যবস্থা। ফলে দিন-রাতের পার্থক্য বোঝাও কঠিন হয়ে পড়ে। এছাড়া নিজস্ব টিউবওয়েল বা শৌচাগার না থাকায় পানীয় জল, গোসল ও প্রাকৃতিক কাজের জন্য প্রতিবেশীদের ওপর নির্ভর করতে হয় তাদের।

‎শারীরিক অক্ষমতা ও বার্ধক্যের কারণে সিদ্দিক ও ফাতেমা ঘর থেকে বের হয়ে কাজ করার মতো অবস্থায় নেই। তাদের একমাত্র সন্তান জীবিকার তাগিদে আলাদা থাকেন এবং বাবা-মায়ের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন। ফলে বাধ্য হয়ে দম্পতিকে অন্যের সহানুভূতি ও সাহায্যের ওপর নির্ভর করে দিন কাটাতে হচ্ছে। অনেক সময় খাবারের অভাবে অনাহারেও থাকতে হয় তাদের।

‎এতদিনেও কোনো ধরনের সরকারি সহায়তা তাদের কাছে পৌঁছেনি বলে অভিযোগ রয়েছে। জীবনের শেষ প্রান্তে এসে তারা আর কারও কাছে হাত পাততে চান না। সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য একটি নিরাপদ বাসস্থান ও দুবেলা খাবারের নিশ্চয়তা চান তারা।

‎এই অসহায় দম্পতির দুরবস্থার কথা শুনে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

‎রাঙ্গাবালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎মানবেতর জীবনযাপন করা পিছিয়ে পড়া এই বৃদ্ধ দম্পতির দুঃখ-দুর্দশা লাঘবে  প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন রাঙ্গাবালী উপজেলার (অতিরিক্ত দায়িত্ব)  নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

‎এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা দ্রুত এগিয়ে এসে এই অসহায় দম্পতির দুঃখ-দুর্দশা লাঘবে কার্যকর পদক্ষেপ নেবেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status