|
রাতে ঘুমানোর পরও সারাক্ষণ ক্লান্ত লাগে? কারণগুলো জানুন
নতুন সময় ডেস্ক
|
![]() রাতে ঘুমানোর পরও সারাক্ষণ ক্লান্ত লাগে? কারণগুলো জানুন আজকাল কম বয়সিরাও ভুগছে পুষ্টির ঘাটতিতে। এর পেছনে অনিয়ন্ত্রিত ও অস্বাস্থ্যকর লাইফস্টাইল এবং অত্যধিক কাজের চাপই দায়ী। তরুণরা রোদে কম যায় এবং খাদ্যাভ্যাস-ও ভালো নয়। তাদের ডায়েটে অপুষ্টিকর, ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবার বেশি থাকে। যার কারণে শরীর কোনো পুষ্টি পায় না। সুষম খাবার না খাওয়ার কারণেও বাড়ছে পুষ্টির ঘাটতি। ঘাটতি মেটাতে কোন ভিটামিন প্রয়োজন? ভিটামিন বি১২: স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এই ভিটামিন। এর ঘাটতিতে রক্তকণিকার উৎপাদন কমে যায় এবং স্নায়বিক রোগের ঝুঁকি বাড়ে। ভিটামিন ডি: শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হাড় ও দাঁতের স্বাস্থ্য মজবুত করে ভিটামিন ডি। এই পুষ্টির ঘাটতিতে হরমোনজনিত সমস্যাও দেখা দেয়। আয়রন: ত্বক, চুল, নখের স্বাস্থ্য গঠনে আয়রনের ভূমিকা অপরিসীম। তাছাড়া এই খনিজের ঘাটতিতে শরীরে অক্সিজেনের ঘাটতি তৈরি হয় এবং রক্তস্বল্পতার সমস্যা দেখা দেয়। চাঙা থাকতে কী করবেন? সুষম খাবার খেতে হবে। আয়রন ও ভিটামিন বি১২-এর ঘাটতি মেটাতে ডাল, সবজি, বাদাম, মাছ-মাংস, ডিম, ফল খান। নিরামিষ খাবার খেলে ভিটামিন বি ১২-এর চাহিদা মিটবে না। তাই আমিষ খাবারের উপরও সমান জোর দিতে হবে। ভিটামিন ডি-এর ঘাটতি মেটাতে প্রতিদিন সকালে অন্তত ১৫ মিনিট রোদে দাঁড়ান। এ ছাড়া ফর্টিফায়েড খাবার খেতে পারেন। সাপ্লিমেন্টের সাহায্যও নিতে পারেন। কিন্তু সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
