|
দীর্ঘ একমাস পর নরসিংদী ঘোড়াশাল
নতুন সময় প্রতিনিধি
|
![]() দীর্ঘ একমাস পর নরসিংদী ঘোড়াশাল দীর্ঘ প্রায় এক মাস বন্ধ থাকার পর ঘোড়শাল-পলাশ সারকারখানাটি গতকাল সোমবার দুপুর থেকে পূণরায় চালু হয়েছে। গত ৪ মার্চ দেশের অন্যতম বৃহত্তম ইউরিয়া সার উৎপাদন প্রতিষ্ঠানটি গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে যায়। এ আগে গত ৩১ মার্চ সন্ধ্যায় গ্যাস সংযোগ পুনরায় পাওয়ার পর উৎপাদন কার্যক্রম শুরু করা হয় সোমবার (৬ এপ্রিল) বিকেলে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো: ফখরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় উৎপাদন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে পুনরায় গ্যাস সংযোগ পাওয়ার পর সোমবার দুপুর ১২টা থেকে উৎপাদন শুরু হয়েছে। উল্লেখ্য, প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই কারখানাটি স্থাপনের পর ২০২৩ সালের ১২ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। ২০২৪ সালের ১১ মার্চ কারখানাটির উৎপাদন শুরু হয়। কারখানাটি থেকে বার্ষিক ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষমতা রয়েছে। গত অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮ লাখ মেট্রিক টন ইউরিয়া সার। এর বিপরীতে উৎপাদন হয়েছে ৮ লাখ ১৬ হাজার মেট্রিক টন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
