|
নারায়ণগঞ্জে র্যাবের সাঁড়াশি অভিযান: অনলাইন জুয়ার ২ এজেন্টসহ গ্রেফতার ৬
নতুন সময় প্রতিনিধি
|
|
![]() নারায়ণগঞ্জে র্যাবের সাঁড়াশি অভিযান: অনলাইন জুয়ার ২ এজেন্টসহ গ্রেফতার ৬ গ্রেফতারকৃতরা হলেন: ১. মোঃ ছোয়াদ (২৬) – অনলাইন জুয়ার এজেন্ট। ২. মোঃ রবিন বেপারী (২৪) – অনলাইন জুয়ার এজেন্ট। এছাড়াও তাদের সহযোগী হিসেবে গ্রেফতার হয়েছেন হৃদয় চন্দ্র সাহা (২৮), জসিম উদ্দিন (২৫), মোঃ মৃদুল (১৯) এবং মোঃ অহিদুল ইসলাম ইমন (২৮)। র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল এই চক্রটি। এর ফলে সাধারণ মানুষ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। এমন অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল আজ রাসেল পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে। অভিযান শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইন জুয়ার মতো সাইবার অপরাধের মাধ্যমে যারা সাধারণ মানুষকে নিঃস্ব করছে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
পঞ্চগড়ে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লাকসাম স্টেডিয়াম সংস্কারে ৭ দফা দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
শিক্ষার্থীদের হাতে ফ্রি ল্যাপটপ তুলে দিলো ড্যাফোডিল পলিটেকনিক
সরকারের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের ঐকমত্য, ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে সিদ্ধান্ত হয়নি
