ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল তাজুর ফেসবুক পেজ উধাও, কারণ অজানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 April, 2026, 12:08 PM

সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল তাজুর ফেসবুক পেজ উধাও, কারণ অজানা

সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল তাজুর ফেসবুক পেজ উধাও, কারণ অজানা

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ভাইরাল হওয়া কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ করেই খুঁজে পাওয়া যাচ্ছে না। রোববার দুপুরের পর থেকে পেজটি ফেসবুকে অনুপস্থিত দেখা যায়। এ ঘটনায় তাঁর অনুসারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

তাজুর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, পেজটি ফেসবুক কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তবে ঠিক কী কারণে এটি সরানো হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

‘তাজু ভাই টিম’–এর সমন্বয়ক ও স্থানীয় ইউপি সদস‌্য ক‌বিরুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন। তি‌নি তাঁর ফেসবুক পেজ ‘অবেলা মিউজিক’–এ লি‌খে‌ছেন, ‘আমাদের সকলের প্রিয় ভাইরাল তাজু ভাইয়ের তাজু ভাই ২.০ পেজটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আমরা আশাবাদী, অতি শীঘ্রই তাজু ভাই ২.০ পেজটি আমাদের সকলের প্রিয় ভাইরাল তাজু ভাই ফেরত পাবেন।’

গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জিলাপি বিক্রির একটি ভিডিও প্রকাশের মাধ্যমে তাজু আলোচনায় আসেন। উপজেলার নারায়ণপুর বাজারে দাঁড়িয়ে মুঠোফোনে ওই ভিডিও ধারণ করেন তাইজুল। এতে দেখা যায়, তাইজুল ইসলাম দোকানিকে জিজ্ঞাসা করছেন, জিলাপি কত দামে বিক্রি হচ্ছে, তা কি সরকারি দরের সঙ্গে মিলছে। সরল ও ভাঙা ভাঙা এ সংলাপই দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এরপর স্বল্প সময়ের মধ্যেই তাঁর ফেসবুক পেজের অনুসারীর সংখ্যা কয়েক হাজার থেকে বেড়ে প্রায় ১০ লাখে (এক মিলিয়ন) দাঁড়ায়।

তাইজুলের বাড়ি নাগেশ্বরী উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত নারায়ণপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে। ছয় ভাইবোনের সংসারে সবার বড় এবং একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। অভাব-অনটনের কারণে কখনো বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়নি। সর্বশেষ রাজধানীতে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেছেন। এই কাজের ফাঁকে শখের বশে গ্রামে ফিরে মুঠোফোনে ধারণ করতেন নানা ভিডিও। তাইজুলের বক্তব্য, ‘আমার মা–বাবা অসুস্থ, দুজনই শ্রবণপ্রতিবন্ধী। পরিবারের দুঃখকষ্ট ভুলতেই ভিডিও করি। আমি কোনো সাংবাদিক না।’

হঠাৎ পেজটি উধাও হয়ে যাওয়ায় তাজুল ইসলামের জনপ্রিয়তার ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পেজটি আবার চালু হবে কি না, তা নিয়েও এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status