ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
এসি কিনে বিপদে গ্রাহক: হায়ারের অদক্ষতায় বাড়ছে ক্ষতি ও ঝুঁকি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 6 April, 2026, 11:38 AM
সর্বশেষ আপডেট: Monday, 6 April, 2026, 11:50 AM

এসি কিনে বিপদে গ্রাহক: হায়ারের অদক্ষতায় বাড়ছে ক্ষতি ও ঝুঁকি

এসি কিনে বিপদে গ্রাহক: হায়ারের অদক্ষতায় বাড়ছে ক্ষতি ও ঝুঁকি

গরম থেকে স্বস্তি পেতে বেশি দাম দিয়ে এসি কিনেও উল্টো ভোগান্তিতে পড়েছেন দেশের হাজারো গ্রাহক। আন্তর্জাতিক ব্র্যান্ড Haier–এর এসি নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে, যেখানে বিক্রয়োত্তর সেবা থেকে শুরু করে ইনস্টলেশন পর্যন্ত সবখানেই মিলছে অব্যবস্থাপনা, প্রতারণা এবং চরম অবহেলার চিত্র।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রিমিয়াম দামের পণ্য বিক্রি করলেও গ্রাহকসেবায় ‘ফাঁপা প্রতিশ্রুতি’ ছাড়া বাস্তবে কিছুই দিচ্ছে না হায়ার। মোহাম্মদ হাসিবুর রহমান নামে এক গ্রাহক জানান, ১.৫ টনের এসি কেনার সময় দুই বছরের ফ্রি সার্ভিসের প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে ‘ভালো সার্ভিস’ পেতে ১৩০০ টাকা দাবি করা হয়। তার ভাষায়, ফ্রি সার্ভিস মানে শুধু ওপর দিয়ে ব্রাশ চালানো—এটা স্পষ্ট প্রতারণা।

একই চিত্র রিয়াদুজ্জামান রিদয়ের ক্ষেত্রেও। সার্ভিসিং করতে এসে টেকনিশিয়ান তার এসির সুইং ব্লেডের লক ভেঙে রেখে যায়। বিষয়টি তিনি পরে বুঝতে পারেন। এতে করে হায়ারের টেকনিক্যাল টিমের দক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

আরও ভয়াবহ অভিযোগ এসেছে রেজা নামের এক গ্রাহকের কাছ থেকে। তার এসি ইনস্টলেশনের সময় কোনো ভ্যাকুয়াম করা হয়নি। অথচ টেকনিশিয়ানরা দাবি করে—কোম্পানি থেকেই ভ্যাকুয়াম করা থাকে।” বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক এসিতে ভ্যাকুয়াম না করলে ভেতরে আর্দ্রতা জমে কুলিং কমে যায়, বিদ্যুৎ খরচ বাড়ে, এমনকি কম্প্রেসার বিস্ফোরণের ঝুঁকিও তৈরি হতে পারে।

মুস্তাফিজুর রহমান রাহাতের অভিজ্ঞতাও হতাশাজনক। ইনডোর ইউনিট লিক হওয়ায় ৫০০০ টাকা খরচ করেও কোনো স্থায়ী সমাধান পাননি। তার অভিযোগ, সার্ভিসের নামে শুধু সামনের অংশ ধুয়ে দিয়ে আইওয়াশ করা হয়, ভেতরের আসল সমস্যার দিকে কেউ নজর দেয় না।

ওয়াশিফ খানের ক্ষেত্রে অবহেলার চিত্র আরও স্পষ্ট। এসি ফিটিংয়ের সময় দেয়ালের ছিদ্র ঠিকমতো বন্ধ না করায় ইঁদুর ঢুকে মোটরের তার কেটে ফেলেছে। বারবার অভিযোগ জানালেও টেকনিশিয়ানরা ন্যূনতম দায়িত্বও পালন করেনি।

এমন অসংখ্য অভিযোগে স্পষ্ট, বিক্রির সময় চটকদার প্রতিশ্রুতি দিলেও বিক্রয়োত্তর সেবায় ভয়াবহ ব্যর্থতা দেখাচ্ছে হায়ার। ইনস্টলেশনে অনিয়ম, ফ্রি সার্ভিসের নামে প্রতারণা এবং অদক্ষ টেকনিশিয়ানদের কারণে গ্রাহকরা এখন চরম ভোগান্তিতে।

বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে বাজারে হায়ারের বিশ্বাসযোগ্যতা বড় ধাক্কা খাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ না হলে ‘প্রিমিয়াম’ ব্র্যান্ডের মুখোশের আড়ালে এই সেবাহীনতার বাণিজ্য আরও ভয়াবহ রূপ নেবে।

এই বিষয়ে হায়ার-এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা সংবাদের সঙ্গে যুক্ত করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status