ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
লাকসামে ২০টি অরাজনৈতিক সংগঠনের মিলনমেলা
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Sunday, 5 April, 2026, 8:55 PM

লাকসামে ২০টি অরাজনৈতিক সংগঠনের মিলনমেলা

লাকসামে ২০টি অরাজনৈতিক সংগঠনের মিলনমেলা

কুমিল্লার লাকসামে অরাজনৈতিক ও অলাভজনক সংগঠনসমূহের উদ্যোগে এক আন্তরিক ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ আগস্ট) রাতে লাকসাম গ্রীনভিউ রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ২০টি সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের মোট ৮৫ জন সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে
আলোচনা, পরিচিতি পর্ব, মতবিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক জি.এম.এস রুবেল-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে
অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক এমএস দোহা, আবদুল কুদ্দুস, আরিফুর রহমান স্বপন, ফারুক আল শারাহ, জাফর আহমদ, আবদুর রহিম, সেলিম চৌধুরী হিরা, সামাজিক ব্যক্তিত্ব আবুল কালাম, মুজিবুল হক সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। বক্তারা বলেন, অরাজনৈতিক ও জনকল্যাণমুখী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক সম্প্রীতি
বৃদ্ধি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর
গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল- লাকসাম প্রেসক্লাব, লাকসাম সাংবাদিক ইউনিয়ন, লাকসাম নাট্যজংশন, খুন্তা ফাউন্ডেশন, লাকসাম সিতোরিউ কারাতে দো অ্যাসোসিয়েশন, লাকসাম সিটি রানার গ্রুপ, রক্তের বাঁধন লাকসাম, কন্টেন্ট ফ্যামিলি, রূপ বুটিকস নারী উন্নয়ন সংস্থা, বিডি ক্লিন লাকসাম, লাকসাম টিভি ফাউন্ডেশন, স্টুডেন্ট কমিউনিটি, ব্যান্ড শৈশব, লাকসাম ব্লাড গ্রুপ, মানবতার তরে মানবপ্রেমী, নূপুর নারী কল্যাণ সমিতি, স্মাইল ফাউন্ডেশন, লাকসাম চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমি, পশ্চিম গাঁও উন্নয়ন সংস্থা এবং ভিক্টোরি অব হিউম্যানিটি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক যায়যায়দিন, সাপ্তাহিক সময়ের দর্পণ, স্থানীয় পোর্টাল দূর্বার, লাকসাম টিভি ও লাকসাম সিটি নিউজ। সবশেষে ব্যান্ড শৈশবের সৌজন্যে মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক পরিচিতি এবং ভবিষ্যৎ কার্যক্রমে সমন্বয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status