ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
বৈসাবীকে ঘিরে খাগড়াছড়িতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর তৎপরতা
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Sunday, 5 April, 2026, 8:51 PM

বৈসাবীকে ঘিরে খাগড়াছড়িতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর তৎপরতা

বৈসাবীকে ঘিরে খাগড়াছড়িতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর তৎপরতা

বৈসাবী উৎসবকে সামনে রেখে খাগড়াছড়িতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বৈসাবী উৎসব উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উৎসবকে কেন্দ্র করে সম্ভাব্য বিভিন্ন ঝুঁকি—সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, অপপ্রচার, চাঁদাবাজি এবং পর্যটকদের নিরাপত্তা—নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় রিজিয়ন কমান্ডার বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে বৈসাবী উৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
তিনি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উৎসব উদযাপনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status