|
ভর্তুকির বিদ্যুৎ : যানজট, জ্বালানি অপচয় ও নগর বিপর্যয়
মো. আবদুল্লাহ আল কাফী
|
![]() ভর্তুকির বিদ্যুৎ : যানজট, জ্বালানি অপচয় ও নগর বিপর্যয় BRTA -এর নিয়ম অনুযায়ী, যে কোনো যান্ত্রিক বাহন ও চালকের উভয়ের লাইসেন্স থাকা বাধ্যতামূলক। সেখানে কোনো কারণ থাকার কথা নয় ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে না আনার। গত ৫ বছরে এদের সংখ্যা বেড়েই চলেছে। সময় থাকতে এদের নিয়ন্ত্রণ করুন। শুরুতে এই ব্যাটারি রিকশা যুদ্ধাহত পঙ্গু লোকের জন্য ছিল। আর কয়েক দিনের মধ্যে এই ব্যাটারি রিকশা মডিফিকেশন করতে করতে মিনিবাসে রূপান্তর হবে। এখন কোনও কোনও রিকশায় ৬ জনও বসতে পারে। কি ভয়ঙ্কর!! ডিজিটাল QR কোড দিয়ে এলাকাভিত্তিক নিয়ন্ত্রণ করুন। কোভিডের সময় বিভিন্ন দেশ মানুষের মুভমেন্ট কমানোর জন্য হাতে এয়ারপোর্ট থেকেই রিস্টব্যান্ড পরিয়ে দিত, যাতে করে তার গতিবিধি কোথায়—তা বোঝা যায় ও নিয়ন্ত্রণ করা যায়। খুব সহজ প্রযুক্তি, চাইলেই আমরাও ইমপ্লিমেন্ট করতে পারি। সেই সঙ্গে আইন করে এদের কারখানার উৎপাদন নিয়ন্ত্রণ করা উচিত। এই ক্ষেত্রে শুধু সদিচ্ছার দরকার। শুধুমাত্র গরিব মানুষের কর্মসংস্থানের দোহাই দিয়ে একটা শহর ধ্বংস করে দিচ্ছেন। কেউ স্থবির শহরে সময় ও জ্বালানি অপচয়ের অঙ্কটা হিসাব করছেন না। লেখা : মো. আবদুল্লাহ আল কাফী, ব্যবস্থাপনা পরিচালক, ওপাস কমিউনিকেশন্স লিমিটেড। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
