ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬ ১৭ চৈত্র ১৪৩২
রাজারহাটে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপিত
আসাদুর রহমান রাজারহাট
প্রকাশ: Thursday, 26 March, 2026, 7:25 PM

রাজারহাটে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপিত

রাজারহাটে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।

ওইদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন।

 একই সঙ্গে ঠাঁটমারী বধ্যভূমিতেও পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজারহাট উপজেলা প্রশাসন, রাজারহাট থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, প্রেসক্লাব রাজারহাট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব-রেজিস্টার অফিস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সকাল ৮টায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও কবুতর উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান উপজেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।


পরে ইউএনও মো. আল ইমরান ও রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ কুচকাওয়াজ পরিদর্শন করেন। কুচকাওয়াজে রাজারহাট থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার বাহিনী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন শেষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সবশেষে কুচকাওয়াজ, ডিসপ্লে ও ফুটবল খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status