|
গাজীপুরে শুরু ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প, ব্যয় ৮ কোটি ৪৫ লাখ টাকা
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
|
![]() গাজীপুরে শুরু ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প, ব্যয় ৮ কোটি ৪৫ লাখ টাকা সোমবার (১৬মার্চ) দুপুরে গাজীপুর নগরের ৩৯ নম্বর ওয়ার্ডের নিমতলী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গাছা খালের পুনঃখনন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ খালটির প্রাণ ফেরাতে নেওয়া হয়েছে এ উদ্যোগ। প্রকল্পের আওতায় খালের ৫ কিলোমিটার পুনঃখনন করা হবে এবং প্রায় সাড়ে ৯ কিলোমিটার এলাকা থেকে বর্জ্য অপসারণ করা হবে। এছাড়া খালের দুই পাড়ে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নির্মাণ করা হবে আধুনিক ওয়াকওয়ে, বসার বেঞ্চ এবং করা হবে ব্যাপক বনায়ন। ফলে খালটি একদিকে যেমন জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রাখবে, অন্যদিকে নগরবাসীর জন্য গড়ে উঠবে দৃষ্টিনন্দন একটি বিনোদন কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রথম ১৮০ দিনের মধ্যে এক হাজার কিলোমিটার খাল খনন করা হবে। পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। পরিবেশ সুরক্ষার জন্য প্রতিটি খালপাড়ে তালগাছ রোপণ করা হবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ভোটের পরপরই সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দ্রুত এগিয়ে নিচ্ছে। পাশাপাশি আইসিটি খাতে প্রায় ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পটি ২০২৭ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পের কাজ শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং এলাকাটি একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্রে পরিণত হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
