|
শ্রীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আরোহীর দুই পা বিচ্ছিন্ন
নতুন সময় প্রতিনিধি
|
![]() শ্রীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, আরোহীর দুই পা বিচ্ছিন্ন সোমবার (১৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোস্তফা কামাল বাবু (২৮)। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নূরের চর গ্রামের মোগল আকন্দের ছেলে। আহত মোটরসাইকেল আরোহীর নাম মুখলেছ। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেলে করে দুই যুবক গাজীপুর থেকে জামালপুরে নিজ গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটাতে যাচ্ছিলেন। তারা রঙ্গিলা বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি রেডিমিক্স পাথর বহনকারী ট্রানজিট মিক্সার ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোস্তফা কামাল বাবুর মৃত্যু হয়। আরোহী মুখলেছের দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বর্মন জানান, মোটরসাইকেলে করে দুই যুবক জামালপুরে যাওয়ার পথে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রানজিট মিক্সার ড্রাম ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে চালক ঘটনাস্থলেই নিহত হন এবং আরোহী গুরুতর আহত হন। তিনি আরও জানান, আহত মুখলেছকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতন বিদ্যার্থী সংসদের ১৬ বছর পূর্তি ও দীপাবলি উদ্যাপন
বিয়ের খবর দিলেন পারশা মাহজাবিন, ফুল দিয়ে ঢাকলেন বরের মুখ
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, চূড়ান্ত তালিকা যেখানে পাওয়া যাবে
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় সমিতির প্রশাসনিক পর্ষদের পূর্ণ সদস্য নির্বাচিত অধ্যাপক ড. এম. আর. কবির
আবুধাবিতে দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা?
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
