ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ৮ নভেম্বর ২০২৬ ● ২২ কার্তিক ১৪৩৩
নাটোরে খাল খনন কাজের উদ্বোধন,পানি সংকট মোকাবিলায় সহায়ক হবে: হুইপ দুলু
মো: রাসেল, নাটোর
প্রকাশ: Tuesday, 17 March, 2026, 10:16 AM

নাটোরে খাল খনন কাজের উদ্বোধন,পানি সংকট  মোকাবিলায় সহায়ক হবে: হুইপ দুলু

নাটোরে খাল খনন কাজের উদ্বোধন,পানি সংকট মোকাবিলায় সহায়ক হবে: হুইপ দুলু

নাটোরে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সোমবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার মির্জা মাহমুদ খালের খনন কাজের উদ্বোধনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেশের মানুষের কাছে যে অঙ্গীকার করেছিলেন, ভোটের কালি মুছার আগেই তা বাস্তবায়ন শুরু হয়েছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড চালু করা, ইমাম-মোয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা প্রদান এবং দেশব্যাপী খাল খনন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহালু থেকে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং সারা দেশে একযোগে এ কর্মসূচি শুরু হয়েছে।

হুইপ দুলু বলেন, উত্তরাঞ্চল বিশেষ করে খরায় বেশি ক্ষতিগ্রস্ত হয়। খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করা গেলে খরার সময় কৃষকেরা সেচের পানি পাবেন এবং ফসল উৎপাদনে উপকৃত হবেন। জানা যায়, প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ৪ দশমিক ৮৫ কিলোমিটার দীর্ঘ মির্জা মাহমুদ খাল খনন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন হুইপ দুলু।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status