|
পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
জিয়াউল হক, পিরোজপুর
|
![]() পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো: নুরুল্লাহ আল-আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি মিজানুর রহমান এবং অর্থ বিষয়ক সম্পাদক জিয়াউল হক, ঢাকা বিভাগের সভাপতি মুশফিকুর রহিম রনি। এছাড়াও অনুষ্ঠানে পিরোজপুর জেলা শাখার সভাপতি মো: মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মো: বাছির , সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ সজিব, সঞ্চালনায় পিরোজপুর সদর উপজেলা সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
