|
রাণীশংকৈলে ঘরের ওয়াল ভেঙে শিক্ষার্থীর মৃত্যু
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
|
![]() রাণীশংকৈলে ঘরের ওয়াল ভেঙে শিক্ষার্থীর মৃত্যু শুক্রবার রাতে উপজেলার কুমারগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজুয়ান স্থানীয় অটোচালক তাহেরুল ইসলামের ছেলে এবং এলাকার একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। নিহতের পরিবারের তথ্যমতে স্থানীয়রা জানান,শয়নঘরে ঘুমিয়ে ছিলেন রেজুয়ান। ওই শয়ন ঘরের লিন্টেলের উপরের দেয়ালের সঙ্গে তার দিয়ে বাঁধা ছিল উপরের টিনের চালা। ওইদিন রাতে হঠাৎ ঝড় শুরু হলে ঝড়ের সময় ঢেউটিন এর চালা উড়ে যাওয়ার সঙ্গে দেয়ালটি ভেঙে পড়ে। সে সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা রেজুয়ানের ওপর দেয়ালটি পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে নেকমরদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঝড়ে দেয়াল চাপা পড়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
