|
প্রেমে পড়ে নিজেকে হারানোই ছিল বড় ভুল : অনন্যা
নতুন সময় ডেস্ক
|
![]() প্রেমে পড়ে নিজেকে হারানোই ছিল বড় ভুল : অনন্যা আদিত্য রায় কাপুরের আগে অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গেও সম্পর্কে ছিলেন অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, প্রেমে পড়লে তিনি সামনের মানুষটিকে এতটাই প্রাধান্য দেন যে, নিজের অভ্যাস ও জীবনযাপনের ধরন বদলে ফেলেন। তার ভাষায়, আমি সামনের মানুষটাকে সবসময় সিংহাসনে বসিয়ে রাখতাম এবং নিজেকে ছোট ভাবতাম। ইচ্ছাকৃতভাবেই হয়তো নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলতাম। অনন্যা জানান, এই বোধদয় তার প্রেম ভাঙার পরপরই হয়নি। একা থাকতে শুরু করার পর এবং নিজের সঙ্গে সময় কাটানোর ফলেই তিনি বুঝতে পেরেছেন যে, অন্যের জন্য নিজেকে বদলে ফেলা মোটেও ঠিক ছিল না। একটু আগে যদি এই বিষয়টি বুঝতেন, তবে হয়তো নিজেকে এতটা বদলাতেন না। ২০২২ সালে ঈশান খাট্টারের সঙ্গে বিচ্ছেদের পর আদিত্য রায় কাপুরের প্রেমে মজেছিলেন অনন্যা। যদিও আদিত্যের সঙ্গে বিচ্ছেদের আসল কারণ নিয়ে তারা দুজনেই এখনো নীরব। তবে অনন্যার এই সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, এখন থেকে তিনি সম্পর্কের চেয়ে নিজের ব্যক্তিত্বকে বেশি গুরুত্ব দেবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
