ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইবিতে ঝিনাইদহ রুটে ডাবল ডেকার সংযোজন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 7 March, 2019, 9:47 PM

ইবিতে ঝিনাইদহ রুটে ডাবল ডেকার সংযোজন

ইবিতে ঝিনাইদহ রুটে ডাবল ডেকার সংযোজন

শিক্ষার্থীদের দীর্ঘ দিনের চাওয়াকে অগ্রাধিকার দিয়ে ঝিনাইদহ রুটে ডাবল ডেকার(দ্বিতল বাস) চালু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পরিবহন প্রশাসন। বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের  প্রশাসন ভবনের সামনে ঝিনাইদহ রুটে একটি দ্বিতল বাসের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও ঝিনাইদহ পৌরসভার মেয়র জনাব সাইদুল করিম মিন্টু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা প্রমুখ।

এবিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন ঝিনাইদহের ছাত্র-ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তাদের গাড়িটি প্রদান করা হল। এতে অনেক সংখ্যক ছাত্র-ছাত্রী গাড়িটিতে আসতে পারবে এবং তাদের যাত্রাও আরামদায়ক হবে।

ঝিনাইদহে অবস্থানককারী লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফরিদ আহমেদ বলেন দ্বিতল বাস চালু হওয়ায় আমাদের পরিবহন সমস্যা অনেকাংশে লাঘব হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status