|
ঈদগাঁওতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
আজিজুর রহমান রাজু, ঈদগাঁও কক্সবাজার
|
![]() ঈদগাঁওতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব রেড ক্রিসেন্টের সদস্য ও সিপিপির স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু তাহেরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাদের বিভিন্ন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। ![]() ঈদগাঁওতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান ভূঁইয়া, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, সমবায় অফিসার দিদারুল আলম, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাইন বিল্লাহ, মেম্বার সালাহ উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় উপজেলার ইসলামাবাদ, ইসলামপুর, ঈদগাঁও, জালালাবাদ ও পোকখালী ইউনিয়ন থেকে আগত ২০ জনেরও বেশি যুব সদস্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
